Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফালাকাটায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্করকে সংবর্ধনা

ফালাকাটায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্করকে সংবর্ধনা
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: দলীয় প্রার্থীর সমর্থনে মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে প্রচারে যাওয়ার আগে রবিবার ফালাকাটায় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সঙ্গে এআইসিসি’র অন্যতম সাধারণ সম্পাদক তথা দলের পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক আসিফ খান ছিলেন। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে নির্বাচনী সভাকে কেন্দ্র করে এদিন তাঁরা ফালাকাটা হয়ে মাদারিহাট যান। যাওয়ার পথে ফালাকাটা ব্লক কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন। সেখানে ফালাকাটা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয় বলে ফালাকাটা ব্লক কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার জানিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ