Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফালাকাটায় নির্যাতিতা শিশুর বাড়িতে মীনাক্ষী

ফালাকাটায় নির্যাতিতা শিশুর বাড়িতে মীনাক্ষী
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটায় ছ’বছরের শিশুকণ্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সেই পরিবারের পাশে বাম যুবনেত্রীবৃন্দ। সোমবার ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য আকবর আলী সহ একঝাঁক নেতা খগেনহাটে যান। ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্ত কীভাবে হচ্ছে, পরিবারের কোনও সাহায্য লাগবে কি না, সেই সমস্ত বিষয় খুন হয়ে যাওয়া শিশুর পরিবারের কাছে জানতে চান। 
Advertisement
এদিন নির্যাতিতার বাড়িতে মীনাক্ষী পৌঁছতেই কান্নায় ভেঙে পরেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে এলাকার বহু মানুষের সঙ্গে কথা বলেন তারা। এলাকায় কোনও আতঙ্কের পরিবেশ রয়েছে কি না তা নেতৃত্ব খোঁজ নিয়েছেন বলে জানান রাজ্য কমিটির সদস্য বাপন গোপ।
সম্পর্কিত সংবাদ