Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফালাকাটায় চিতাবাঘের আতঙ্ক

ফালাকাটায় চিতাবাঘের আতঙ্ক
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: চিতাবাঘের আতঙ্ক ছড়াল ফালাকাটা ব্লকের খাউচাঁদপাড়া গ্রামে। বেশ কিছুদিন থেকেই এলাকার বিভিন্ন গবাদি পশুর খুবলে খাওয়া দেহ উদ্ধার হচ্ছে। বুধবারও প্রহ্লাদ দাসের গবাদি পশুর দেহ উদ্ধার হয়। এরপরই এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার বহু মানুষের গবাদি পশুকে নিয়ে গিয়েছে চিতাবাঘই। আমরা পায়ের ছাপও দেখতে পেয়েছি। এলাকায় খাঁচা পাতার দাবি বনদপ্তরের কাছে জানানো হয়েছে। তোর্সা ইস্ট কর্নার বিটের আধিকারিক দেবশী রায় বলেন, ওই জায়গাটা জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন। ওখানে চিতার আক্রমণে গবাদি পশুর মৃত্যু হওয়ার ঘটনা কোনও অস্বাভাবিক বিষয় নয়। আমরা বিষয়টি নজরে রাখছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ