Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুলকপি, বেগুন খেতে হাতির হানা

ফুলকপি, বেগুন খেতে হাতির হানা
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: ফুলকপি, বেগুন, কলা বাগান ও ধান খেত সা‌বাড় করল হাতি। ক্ষতির মুখে পড়লেন একাধিক চাষি। শনিবার মাঝরাতে জলদাপাড়ার জাতীয় উদ্যানের জঙ্গল থেকে তিনটি দাঁতাল পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পারপাতলাখাওয়া গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। পরে হাতির দলটি পারপাতলাখাওয়া গ্রাম অতিক্রম করে মেজবিলে ঢুকে পড়ে। সেখানেই রণজিৎ মণ্ডলের সব্জি খেত, ফুলকপি ও বেগুন খেত হাতির দলটি তছনছ করে। পাশাপাশি রান্না ঘরের বেড়াও ভাঙে। পাশে গোয়াল ঘরের টিনের বেড়া ভেঙে ধানের বস্তা বের করার চেষ্টা করে। প্রায় আধঘণ্টা ধরে হাতি তাণ্ডব চালায় বলে অভিযোগ। পরে গুদামটারি এলাকার রাজেন্দ্র নার্জিনারির কলা বাগানে ঢুকে পড়ে। এছাড়াও এলাকার গোপীনাথ সরকারের ধান খেতের ক্ষতি করে। ভোরের দিকে এলাকা ছাড়ে হাতির দলটি। এবিষয়ে জলদাপাড়া সাউথের রেঞ্জার রাজীব চক্রবর্তী বলেন, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে নিয়ম মাফিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ