Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফ্লাইওভারের ২ ইঞ্চি ফাঁকে আটকে বিড়াল ছানা, উদ্ধার দমকলের

ফ্লাইওভারের ২ ইঞ্চি ফাঁকে আটকে বিড়াল ছানা, উদ্ধার দমকলের
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: জটিল রেসকিউ অপারেশন! দু’ঘণ্টার চেষ্টায় অবশেষে সফলতা। বিড়াল ছানাকে উদ্ধার করে মানবিকতার পরিচয় রাখল  দমকল বিভাগ। পাশে থেকে সাহায্য করলেন বাগডোগরার যুবকরা।
Advertisement
দু’দিন ধরে বাগডোগরা হাসপাতাল মোড়ের কাছে ফ্লাইওভারের গার্ডারের জয়েন্টের ফাঁকে ফেঁসে আটকে পড়েছিল একটি ছোট্ট বিড়াল ছানা। প্রথম দিকে ছানাটির আর্তনাদ কানে এসেছিল স্থানীয় ব্যবসায়ীদের। প্রথম দিন টানা চার ঘণ্টা চেষ্টা চালিয়েও সেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিজেকে মুক্ত করতে দুদিন ২ইঞ্চি জয়েন্টের ফাঁকে উড়ালপুলের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছে ছানাটি। কিন্তু ফাঁক গলে বেরোতে পারেনি। ক্রমাগত গোঙানি শুনে রবিবার রাতে স্থানীয়রা খবর দেয় দমকল বিভাগে। মাটিগাড়া দমকল বাহিনীর কর্মীরা, পুলিস, বিদ্যুৎ বিভাগ সহ ট্রাফিক কর্মীরা ঘটনাস্থলে আসে। এশিয়ান হাইওয়ের সার্ভিস রোড বন্ধ রেখে দীর্ঘক্ষণ ধরে বিড়াল ছানাটিকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। এই কাজে মুখ্য ভূমিকা নেন স্থানীয় যুবকরা। সিঁড়ি লাগিয়ে লাঠি-বাঁশের সাহায্যে টানা ২ঘণ্টার চেষ্টায় ছানাটিকে উদ্ধার করা সম্ভব হয়। বিড়াল ছানাটিকে সুস্থভাবে উদ্ধার করতে পেরে খুশির হওয়া এলাকাজুড়ে। বিড়াল ছানাকে বাঁচাতে এত সংখ্যক মানুষের ভূমিকা ও প্রশাসনের উদ্যোগে খুশি সকলেই। ছানাটিকে পালনের জন্য এক স্থানীয় যুবক নিজের বাড়িতে নিয়ে যান।
সম্পর্কিত সংবাদ