নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বর্ষবরণের রাতে ফুলবাড়ি ক্যানেল সংলগ্ন এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের জেরে নিখোঁজ এক যুবক। জানা গিয়েছে মঙ্গলবার রাতে ওই এলাকাতে মদ্যপ অবস্থায় দুই গোষ্ঠী বিবাদে জড়িয়ে পড়ে। সেই সময় নিউ জলপাইগুড়ি থানার একটি টহলদারি ভ্যান এলাকাতে আসতেই দুই গোষ্ঠীর সকলে পালিয়ে যায়। এক গোষ্ঠীর দশজন যুবকের মধ্যে একজন বাদে বাকিরা বাড়ি ফিরে যায়। সকালেও ওই যুবকের খোঁজ না পেয়ে থানায় অভিযোগ জানায় তার পরিবার। এদিন বিকেল থেকে পুলিস একাধিক যুবককে জেরা করে ওই যুবকের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিস। এমনকি বৃহস্পতিবার সকালে ওই নিখোঁজ যুবকের খোঁজে ফুলবাড়ি তিস্তা ক্যানেলেও ডুবুরি নামাবে পুলিস।



