Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুলবাড়ির নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

ফুলবাড়ির নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অবশেষে পাঁচ দিন পর উদ্ধার হল ফুলবাড়ির নিখোঁজ যুবক আকাশ দাসের (২০) মৃতদেহ। শনিবার ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়নগর কলোনি সংলগ্ন জোড়াপানি নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। নিখোঁজ যুবকের বাড়ি ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজোত এলাকায়। ৩১  ডিসেম্বর আকাশের এক বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী ঢাকাইয়া বস্তির কয়েকজনের সঙ্গে ঝামেলা হয়। সেই রাতে আকাশ ও তাঁর অন্যান্য বন্ধু ঢাকাইয়া বস্তিতে যান। সেখানে গিয়ে তাঁদের সঙ্গে ফের ঝামেলা হয়। ঘটনায় গুরুতর চোট পায় আকাশ। সেই সময় আকাশকে রেখে অন্য বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। এরপর থেকেই আকাশের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন সকালে জোড়াপানি নদীতে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিস পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে আকাশের মৃতদেহ শনাক্ত করেন। পুলিস আগেই এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ