সংবাদদাতা, ঘাটাল: শনিবার ভোররাতে দাসপুর থানার খুকুড়দহে রাস্তার পাশে ফুলবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি ডাম্পার। ১২জন গুরুতর জখম হন। পুলিস জানিয়েছে, জখমদের পূর্ব মেদিনীপুরের পীতপুর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে সেখান থেকে আশঙ্কাজনক কয়েকজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিস ডাম্পারটি আটক করেছে। চালক ও খালাসি পলাতক। অন্যান্য দিনের মতোই ঘাটাল-মেচগ্রাম রাস্তার পাশে বসে ফুল কেনাবেচা করছিলেন চাষি ও ব্যবসায়ীরা।



