Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাঁকা মাঠে মৃতদেহ উদ্ধার

মাটিগাড়ার দীপনগরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে একটি ফাঁকা মাঠে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিস।

ফাঁকা মাঠে মৃতদেহ উদ্ধার
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: মাটিগাড়ার দীপনগরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে একটি ফাঁকা মাঠে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিস। দেহটি উদ্ধার করে পুলিস ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তিকে সোমবার সকাল থেকেই দীপনগর এলাকায় দেখা গিয়েছিল। কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ