Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

উল্টে গেল যাত্রী বোঝাই বাস, জখম ২২

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যাত্রী বোঝাই বাস উল্টে ২২ জন জখম। স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্তারিত পড়ুন।

উল্টে গেল যাত্রী বোঝাই বাস, জখম ২২
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৬
Prefer us on Google

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যাত্রী বোঝাই বাস উল্টে বিপত্তি। ঘটনায় জখম হয়েছেন প্রায় ২২ জন। আজ, বুধবার রাতে বহরমপুর থেকে নওদার আমতলা রুটে যাওয়ার পথে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। হরিহরপাড়ার মামদালিপুর এলাকায় বাসটি আচমকাই নয়ানজুলিতে পাল্টি খেয়ে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। জখম যাত্রীদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়ার বিশাল পুলিশবাহিনী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ