Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফাঁকা বাড়ির তালা ভেঙে চুরির চেষ্টা, ধৃত এক নাবালক ও এক তরুণ

ফাঁকা বাড়ির তালা ভেঙে চুরির চেষ্টা, ধৃত এক নাবালক ও এক তরুণ
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: বাড়ি ফাঁকা থাকার সুযোগে তালা ভেঙে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল দুই চোর। শুক্রবার ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর-সুপুর পঞ্চায়েতের মহিদাপুর গ্রামে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, এক নাবালক ও এক তরুণ মহিদাপুরের বাসিন্দা খন্দেকার জাহাঙ্গিরের বাড়ির তালা ভেঙে সোনার গয়না ও টাকা চুরি করে বলে অভিযোগ। সে সময়ে বাড়ি ফাঁকা ছিল। তবে চুরির সময়ে বাড়ির মালিকের ছেলে খন্দেকার শান্ত এসে উপস্থিত হন। পরিস্থিতি দেখে তার বুঝতে দেরি হয়নি বাড়িতে চোর ঢুকেছে। তিনি চিৎকার শুরু করলে গ্রামবাসীরা এসে হাতেনাতে ধরে ফেলে দুই চোরকে। একটি ইলেকট্রিক খুঁটিতে বেঁধে তাদের মারধর করা হয়। ঘটনাস্থল উপস্থিত হয়ে ওই দুই অভিযুক্তকে আটক করে বোলপুর থানার পুলিস। ঘটনার কথা জানাজানি হতেই প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। চুরি প্রসঙ্গে জাহাঙ্গিরবাবু বলেন, চিকিৎসার কারণে স্ত্রী হায়দরাবাদের রয়েছে। আমিও ব্যবসার কাজে বাইরে ছিলাম। সম্প্রতি পাড়ায় কাঠকুড়ানি ও অপরিচিত ছেলেমেয়ের ভিড় বাড়ছিল। তারা চুরির মতলব নিয়ে পাড়ার ভিতরে ঘোরাঘুরি করছিল তা বুঝতে পারিনি। এদিন নিয়ম মতো কাজে বেরিয়ে যাই। তারপরে এলাকাবাসীর থেকে চুরির বিষয়টি জানতে পারি। লক্ষাধিক টাকা ও সোনার গয়না চুরি গিয়েছে। বিষয়টি বোলপুর থানায় জানিয়েছি। শহরের বিভিন্ন এলাকায় বারবার চুরি হওয়ায় পুলিসের নজরদারি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।  পুলিসের এক আধিকারিক বলেন, ধৃত ওই দুই ব্যক্তি ভিন রাজ্য থেকে আসা বানজারা। তাদের ‌আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ