নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ফাইলেরিয়া বা গোদ আক্রান্ত রোগী খুঁজতে শুরু হচ্ছে নাইট ব্লাড সার্ভে কর্মসূচি। উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আগামী সপ্তাহে চারদিন এই সার্ভে চলবে চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর-১ ও ২ ব্লকে। স্বাস্থ্য দপ্তরের প্রোটোকল অনুযায়ী রাত আটটার পর শিবির করে ২০ বছর ও তার বেশি বয়সীদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে।
Advertisement
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত বছর জেলাজুড়ে এই সার্ভেতে ৬ জনের শরীরে ফাইলেরিয়ার জীবাণু মেলে। তাই এবার মুলত জেলার উপদ্রুত এলাকাতেই সার্ভের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিস, স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য নিয়ে এই কর্মসূচি শুরু করতে জেলাস্তরে একটি বৈঠকও করা হয়েছে। তারপর চারটি ব্লকে গ্রামভিত্তিক আশাকর্মীদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও লিফলেট বিলি হয়।
ফাইলেরিয়া বা গোদ মশাবাহিত রোগ। কিউলেক্স প্রজাতির মশা রোগটির বাহক। আক্রান্ত হলে হাত, পা অস্বাভাবিক ফুলে যায়। এই রোগে আক্রান্ত মানুষকে মশা কামড়ালে মাইক্রো ফাইলেরিয়া তার শরীরে চলে আসে। পরে যখন ওই মশা অন্যজনকে কামড়ায়, তিনিও সংক্রামিত হন। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য দপ্তর আক্রান্তদের খুঁজতে নাইট ব্লাড সার্ভে শুরু করছে।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা বলেন, ২৫ থেকে ২৮ নভেম্বর চারটি ব্লকে দু’টি করে শিবির হবে। প্রত্যেকটি শিবির থেকে কমপক্ষে ৩০০ জনের রক্তের নমুনা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এই কাজে স্বাস্থ্য দপ্তরের প্রায় ৬০ জন কর্মী নিযুক্ত থাকবেন। ফাইলেরিয়ার জীবাণু রাতে সক্রিয় হয়ে ওঠে বলে নমুনাও সেই সময় নেওয়া হয়। আক্রান্তের খোঁজ মিললে ওই এলাকার মানুষকে ফাইলেরিয়া প্রতিরোধক ওষুধ খাওয়ানো হবে।