Bartaman Logo
১০ জুন, ২০২৬

ফাইল যেন না বের হয়, নির্দেশ দিল্লি সচিবালয়ের

ফাইল যেন না বের হয়, নির্দেশ দিল্লি সচিবালয়ের
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: টানা দু’দফায় সরকারে থাকার পরে দিল্লিতে বিধ্বস্ত আম আদমি পার্টি (আপ)। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজধানীতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। শনিবার বিধানসভা ভোটের ফল স্পষ্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা জোরদার করা হল দিল্লির সচিবালয়ে। রাতেই জারি হয় জোড়া নির্দেশিকা। একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে, দপ্তরের আগাম অনুমতি ছাড়া কোনও ফাইল, নথি বা ইলেকট্রনিক্স রেকর্ড সচিবালয়ের বাইরে নিয়ে যাওয়া যাবে না। সমস্ত আধিকারিকদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক হয়েছে। অন্য নির্দেশিকাটি নিরাপত্তা সংক্রান্ত। যার পরিপ্রেক্ষিতে গোটা চত্বরে বাড়ানো হয়েছে নজরদারি। সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রেও চোখে পড়ছে কড়াকড়ি। আগাম অনুমতি ছাড়া বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিচয় যাচাইয়ের পরেই মিলছে প্রবেশের অনুমতি। পাশাপাশি সচিবালয়ের প্রত্যেকটি সিসি ক্যামেরা সর্বক্ষণ চালু রাখতে বলা হয়েছে। তার মাধ্যমেও নজর রাখছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। নথির নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ বলে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জিএডি) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ