Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বকেয়া মেটানোর দাবি নিয়ে দিল্লি যাবেন পিএইচই-র ঠিকাদাররা

বকেয়া মেটানোর দাবি নিয়ে এবার দিল্লি অভিযান করতে চাইছে পিএইচই দপ্তরের ঠিকাদার সংগঠন

বকেয়া মেটানোর দাবি নিয়ে দিল্লি যাবেন পিএইচই-র ঠিকাদাররা
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বকেয়া মেটানোর দাবি নিয়ে এবার দিল্লি অভিযান করতে চাইছে পিএইচই দপ্তরের ঠিকাদার সংগঠন। বুধবার ওই দপ্তরের সমস্ত জেলার ঠিকাদার সংগঠনের প্রতিনিধিরা হুগলির সিঙ্গুরে বৈঠক করেন। সেখানেই ওই সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে একবার কথাও বলতে চান ঠিকাদাররা। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে জলজীবন মিশন প্রকল্পের কাজ এরাজ্যে শুরু হয়েছিল। সেই কাজ বাবদ গত বছরের মাঝামাঝি থেকে টাকা বকেয়া হয়ে আছে। ঠিকাদারদের হিসেব মতো, গোটা রাজ্যে প্রায় সাড়ে সাত কোটি টাকা বকেয়া আছে। তাতে জেলায় জেলায় ঠিকাদারদের বিপুল সমস্যায় পড়তে হচ্ছে। অনেক জায়গাতেই ব্যাঙ্ক ঋণ শোধ করতে না পেরে আইনি সমস্যায় পড়ছেন ঠিকাদাররা। এই পরিস্থিতিতে সম্প্রতি রাজ্যজুড়ে আন্দোলনে নামেন পিএইচই দপ্তরের ঠিকাদাররা। এরপরেই এদিন দিল্লি অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঠিকাদার সংগঠনের রাজ্য কনভেনার সুপ্রিয় রায় বলেন, রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে ওই প্রকল্প হয়েছিল। রাজ্য তার ভাগের টাকা দিয়ে দিয়েছে। তাই আমরা বকেয়া কিছু টাকা পেয়েছি। কিন্তু আরও সাড়ে সাত কোটি টাকা পাওনা আছে। রাজ্য সরকার জানিয়েছে, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। সেই কারণেই সমস্যা হচ্ছে। তাই আমরা দিল্লিতে দরবার করতে চাইছি। কারণ আমাদের ভিক্ষে করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ