সংবাদদাতা, নবদ্বীপ: প্রত্যন্ত চরব্রহ্মনগর ও রাউতারা থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৭ ইউথ লিগে খেলে ফিরল পাঁচ প্রতিভাবান খেলোয়াড়। তারা কেউ নবম, কেউ দশম, আবার কেউ একাদশ শ্রেণিতে পড়ে। সকলের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। তবে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে নিয়মিত অনুশীলন করে চলেছে ওরা।
Advertisement
এই পাঁচজন হল সায়ন তরফদার, প্রীতম তরফদার, সোমনাথ সূত্রধর, রাজেশ দেবনাথ ও রীতেশ দেবনাথ। সায়ন ও প্রীতমের বাড়ি জোয়ানিয়া পঞ্চায়েতের রাউতারা গ্রামে। বাকিরা চরমাজদিয়া-চরব্রহ্মনগরের বাসিন্দা। প্রত্যেকেই প্রতিদিন সকাল বিকেল নিয়ম করে চরব্রহ্মনগর অলিম্পিক ক্লাব ফুটবল অ্যাকাডেমিতে অনুশীলন করে। এবছর অনূর্ধ্ব-১৭ ইউথ লিগে একাদশ শ্রেণির ছাত্র প্রীতম ইস্টবেঙ্গলের হয়ে খেলেছে। তার বাবা সব্জি বিক্রেতা। দশম শ্রেণির ছাত্র সোমনাথ ও রাজেশ কালনা এসকেএম ফাউন্ডেশনের হয়ে খেলছে। সোমনাথের বাবা পেশায় নির্মাণশ্রমিক। তিনি কেরলে কাজ করেন। রাজেশের বাবা বেঙ্গালুরুতে একটি হোটেলে কাজ করেন। একাদশ শ্রেণির সায়ন ইউনাইটেড স্পোর্টসের হয়ে খেলেছে। তার বাবা পুলিসকর্মী। বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির হয়ে খেলেছে রীতেশ। তার বাবা পেশায় স্কুলশিক্ষক।
শুধু অনূর্ধ্ব ১৭ নয়, এবছর চরব্রহ্মনগরের এই অ্যাকাডেমি থেকে চারজন অনূর্ধ্ব-১৫ ইউথ লিগে খেলার সুযোগ পেয়েছে। তারা সবাই নবদ্বীপ জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাব-জুনিয়র লিগে অলিম্পিক ক্লাব ফুটবল অ্যাকাডেমির হয়ে খেলে।
সায়ন, রীতেশ, প্রীতম, রাজেশ, সোমনাথরা জানাল, তারা ছোটবেলা থেকেই ভাগীরথী বিদ্যাপীঠের মাঠে রমেন স্যারের অ্যাকাডেমিতে অনুশীলন করে। জাতীয় স্তরে খেলার স্বপ্নপূরণে অনুশীলনে কোনও ক্রটি রাখছে না তারা।
চরব্রহ্মনগর অলিম্পিক ক্লাব ফুটবল অ্যাকাডেমির কর্ণধার তথা এএফসি লাইসেন্সপ্রাপ্ত প্রশিক্ষক রমেন দেবনাথ বলেন, ভারতবর্ষজুড়ে অনূর্ধ্ব-১৭ লিগের খেলা চলছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান সহ বিভিন্ন দল তাতে অংশ নিয়েছে। দেশজুড়ে ১২টি গ্রুপে এই খেলা হচ্ছে। এরাজ্যের দু’টি গ্রুপে ১২টি দল ছিল। যতগুলি আইএসএল টিম আছে, তাদের প্রত্যেকের টিম ইয়ুথ লিগে অংশ নেয়। এছাড়া, ফেডারেশনের অনুমোদিত সমস্ত অ্যাকাডেমি এই লিগের খেলায় অংশ নিয়েছে। অলিম্পিক ক্লাব অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর নির্মলকুমার দেবনাথ বলেন, এলাকার অনেক খেলোয়াড় চরম অনটনের সঙ্গে লড়াই করে নিয়মিত অনুশীলন করছে।