Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬

পাঞ্জাবে ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি ছাত্রীর

ক্যাম্পাস চত্বরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক গবেষণারত ছাত্রীর। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পাঞ্জাবে ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি ছাত্রীর
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: ক্যাম্পাস চত্বরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক গবেষণারত ছাত্রীর। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, মৃতের নাম জ্যোতি (২৮)। হরিয়ানার বাসিন্দা ওই ছাত্রী মাইক্রোবায়োলজি বিভাগে পিএইচডি করছিলেন। সূত্রের খবর, গত মঙ্গলবার হস্টেল থেকে বিভাগে যাওয়ার সময়ে ক্যাম্পাসের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হন জ্যোতি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁরা। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, জ্যোতির পরিবারকে ১৬ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়েই চাকরি দেওয়া হবে জ্যোতির ভাইকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ