নয়াদিল্লি: ফেব্রুয়ারিতে বাড়ল জিএসটি সংগ্রহের পরিমাণ। গতমাসে এই খাতে সরকারের কোষাগারে জমা পড়েছে ১ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা। ২০২৪ সালের ফেব্রুয়ারির তুলনায় যা ৯.১ শতাংশ বেশি। শনিবার এমনই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জিএসটি বাবদ ১ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা সরকারের আদায় হয়েছিল। সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে কেন্দ্রীয় জিএসটি বাবদ সরকার সংগ্রহ করেছে ৩৫ হাজার ২০৪ কোটি টাকা। এছাড়া রাজ্য জিএসটি ও ইন্টিগ্রেটেড জিএসটি বাবদ যথাক্রমে ৪৩ হাজার ৭০৪ কোটি ও ৯০ হাজার ৮৭০ কোটি টাকা সরকারি কোষাগারে ঢুকেছে। এছাড়া সেস বাবদ ১৩ হাজার ৮৬৮ কোটি টাকা আয় করেছে সরকার। গত মাসে মোট ২০ হাজার ৮৮৯ কোটি টাকা রিফান্ড দিয়েছে সরকার। যার ফলে সরকারের নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা।



