নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসানসোলের জল সঙ্কট মিটতে চলেছে। তিনটি নতুন জল প্রকল্প থেকে জল সরবরাহ শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকেই বলে জানিয়েছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। জানুয়ারি মাসের মধ্যেই মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট (এমইডি) ডামরা, ভুতাবুড়ি জল প্রকল্প পুরসভাকে হস্তান্তর করতে চলেছে। যার ফলে প্রতিদিন ১২ মিলিয়ন গ্যালন বাড়তি জল সরবরাহ করতে পারবে পুরসভা। এই দু’টি প্রকল্প থেকেই ৪২ হাজার মানুষ বাড়তি জল পাবেন। পাশাপাশি ফেব্রুয়ারি মাসেই মধ্যেই কালাঝরিয়া জল প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। সেখান থেকে আরও বহু মানুষ জল পাবেন বলে পুরসভার সূত্রে জানা গিয়েছে।
Advertisement
আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় বলেন, আসন্ন গ্রীষ্মে আসানসোলের মানুষকে আর জলের জন্য হাহাকার করতে হবে না। আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই তিনটি নতুন জল প্রকল্প থেকে বিপুল পরিমাণ পরিস্রুত পানীয় জল বাড়ি বাড়ি সরবরাহ করতে পারব।
অম্রুত ২ প্রকল্পের কাজ জোরকদমে করছে এমইডি। এতদিন পিএইচইর জল প্রকল্প যেমন ঢিমেতালে চলেছে তেমনি পুর এলাকার জল প্রকল্পের কাজগুলিরও গতি ছিল কম। পিএইচই নিয়ে মুখ্যমন্ত্রী কঠোর অবস্থান নিতেই পুর এলাকার জল প্রকল্পের কাজে গতি এসেছে। এছাড়া আসানসোল পুরসভার পক্ষ থেকেও বার বার এমইডিকে সময় মতো জল প্রকল্প হস্তান্তর করতে চাপ দেওয়া হচ্ছে। এই অবস্থায় পুরসভা সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই ডামরা ও ভুতাবুড়ি জল প্রকল্পে পুরসভার হাতে আসতে চলেছে। ডামরার এই প্রকল্পটি ৪ এমজিডির। এখান থেকে জল আসবে ডামরা, ঊষাগ্রাম, ওল্ড হাসপাতাল কালাঝরিয়া ওভারহেড ট্যাঙ্কে। তেমনি ভুতাবুড়ি ওভারহেড ট্যাঙ্ক থেকে গুটগুট পাড়া, হীরাপুর ত্রিবেণী মোড়ল ধুপডাঙা ওভারহেড ট্যাঙ্কে জল আসবে। জ্যাক পুশিংয়ের কাজ সম্পন্ন হলে এই প্রকল্প থেকে পোলো মাঠ ও কোর্টের ওভারহেড ট্যাঙ্কেও জল আসবে। এর জেরে জল সঙ্কটে থাকা ওয়ার্ডগুলির বাসিন্দারা পর্যাপ্ত জল পাবেন। জানা গিয়েছে, এতদিন রিভার বেড টিউবয়েল থেকে জল তুলে জল পাঠানো হতো, তার জায়গায় ইনফিলট্রেশন গ্যালারির মাধ্যমে নদী থেকে জল তোলা হবে। এতে নদীতে মাঝে মধ্যে জল কম থাকলে জল তুলতে যে সমস্যা হয় তা অনেকটা মিটবে।