Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাহাড়ে এল ইউরোপের ব্যান্ড

পাহাড়ে এল ইউরোপের ব্যান্ড
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দার্জিলিং: এবার দার্জিলিং পাহাড়ে মেলো টি ফেস্টিভালে শামিল হবে ইউরোপের একটি ব্যান্ড। সোমবার সেই ব্যান্ডের টিম মিরিকে পৌঁছয়। এদিন টিমের সদস্যরা মিরিক লেক সহ স্থানীয় এলাকা ঘুরে দেখেন বলে খবর। আজ, মঙ্গলবার তাঁরা দার্জিলিংয় পাহাড়ে পৌঁছবে। দার্জিলিং পুলিস সংশ্লিষ্ট ফেস্টিভালের আয়োজন করছে। আগামী ১৯ ডিসেম্বর ফেস্টিভালের উদ্বোধন হবে। তা ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এবারের উৎসবে শামিল হবে প্রায় ২৫০টি ব্যান্ডের টিম। 
Advertisement
সম্পর্কিত সংবাদ