নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গলা কেটে বের করা হল লোহার শক্ত তার। প্রাণ বাঁচল রীতাদেবী নামে ৪৪ বছর বয়সি ঝাড়খণ্ডনিবাসী এক মহিলার। তাঁর বাড়ি জামসেদপুরে। ঘটনাটি ঘটেছে পিজি হাসপাতালে। তারটি খাদ্যনালী হয়ে চলে গিয়েছিল মহিলার গলার থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে। এখানকার ইএনটি এবং হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের চিকিৎসকরা সি আর্ম মেশিনের সাহায্যে গলা কেটে লোহার তারটি বের করে আনেন। মায়ের বড় বিপদ কাটায় আনন্দে আত্মহারা রীতাদেবীর মেয়ে কিরণকুমারী। সোমবার সন্ধ্যায় বলেন, এতদিন ভাবতাম সেরা চিকিৎসা পেতে হলে প্রাইভেট হাসপাতালে যেতে হবে। আমার ধারণা ভুল প্রমাণ করে দিল পিজি। দারুণ হাসপাতাল, চিকিৎসকরাও ভীষণ দক্ষ ও আন্তরিক।



