Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিএএ আবেদনকারীদের এসআইআরে যুক্ত করার আবেদন, মামলা হাইকোর্টে

সিএএ-তে নাগরিকত্বের জন্য আবেদন কি বাংলায় এসআইআরে গ্রহণযোগ্য হবে? এই প্রশ্ন তুলে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সিএএ-তে আবেদনের রসিদ যাতে এসআইআরে অনুমোদন পায়,  সেই দাবিতেই মামলাটি করা হয়েছে।

সিএএ আবেদনকারীদের এসআইআরে যুক্ত করার আবেদন, মামলা হাইকোর্টে
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিএএ-তে নাগরিকত্বের জন্য আবেদন কি বাংলায় এসআইআরে গ্রহণযোগ্য হবে? এই প্রশ্ন তুলে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সিএএ-তে আবেদনের রসিদ যাতে এসআইআরে অনুমোদন পায়,  সেই দাবিতেই মামলাটি করা হয়েছে। 

Advertisement

গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম দেওয়া শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। এই অবস্থায় যাঁরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় সিএএ-তে আবেদন করছেন, তাঁরা যাতে এসআইআর প্রক্রিয়ার অংশ হতে পারেন, মূলত সেই জন্যই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আবেদনে বলা হয়েছে, বহু মানুষ ভারতীয় নাগরিকত্বের জন্য সিএএ-তে আবেদন করেছেন। সেই আবেদনের রসিদকে এসআইআরে অনুমোদন করা হোক। আবেদনের রসিদগুলি যদি এসআইআরে গ্রহণযোগ্যতা না পায়, তাহলে আবেদনকারীরা নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা। তাই ওই স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবী শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান। সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে।
এর আগে হাইকোর্টের নজরদারিতে এসআইআর প্রক্রিয়া চালানোর দাবিতে দায়ের হওয়া মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ১৮ নভেম্বরের মধ্যে কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ