Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পেঁড়ো থানার ওসি ক্লোজ, কাজ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ সিভিককে

উদয়নারায়ণপুরে সিভিক ভলান্টিয়ারকে দড়ি বেঁধে মারধরের ঘটনায় ক্লোজ পেঁড়ো থানার ওসি তন্ময় কর্মকার।

পেঁড়ো থানার ওসি ক্লোজ, কাজ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ সিভিককে
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: উদয়নারায়ণপুরে সিভিক ভলান্টিয়ারকে দড়ি বেঁধে মারধরের ঘটনায় ক্লোজ পেঁড়ো থানার ওসি তন্ময় কর্মকার। বসন্তপুরে সিভিক শ্রীধর চক্রবর্তীকে কোমরে-পায়ে দড়ি বেঁধে মারধরের ঘটনায় শুক্রবার রাতে গ্রেপ্তার হয়েছিল মইদুল ইসলাম লায়েক ও মশিয়ার রহমান মল্লিক। শনিবার আদালত তাদের জামিন মঞ্জুর করে। অন্যদিকে কর্তব্যে গাফিলতির অভিযোগে ক্লোজ করা হয়েছে ওসিকে। আমতার সার্কেল ইন্সপেক্টরকে দেওয়া হয়েছে থানার দায়িত্ব। এর পাশাপাশি সিভিকের বিরুদ্ধেও অভিযোগ ওঠায় তাঁকেও কাজ থেকে অব্যাহতি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়া গ্রামীণ জেলার পুলিস সুপার সুবিমল পাল জানান, তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত দু’জন গ্রেপ্তার। পেঁড়ো থানার ওসি ক্লোজ। সিভিক ভলেন্টিয়ারকে অবাহতি দেওয়া হয়েছে। 

Advertisement

উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানান, আইন হাতে তুলে নেওয়া অন্যায় কাজ হয়েছে। দল তা বরদাস্ত করে না। তবে চারদিন আগে ওই সিভিকের বিরুদ্ধেও পুলিসে অভিযোগ হয়েছিল। পুলিস আগে তৎপর হলে এই ঘটনা ঘটত না। অন্যদিকে জামিনের ঘটনায় বিস্ময় প্রকাশ করে বিজেপি নেতা রাহুল সিনহা প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। পাশাপাশি সিভিককে গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে পেঁড়ো থানায় বিক্ষোভ দেখায় বসন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। 
প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, সিভিককে কোমরে দড়ি বেঁধে মারধর করছে একদল লোক। এর পাশাপাশি কান ধরে ওঠবোস, মাটিতে নাক খত দিতে চাপ দেওয়ার অভিযোগও ওঠে ওই ব্যক্তিদের বিরুদ্ধে। ভিডিও সামনে আসতে সমালোচনার ঝড় ওঠে। ঘটনায় জড়িত সন্দেহে দুই অভিযুক্ত গ্রেপ্তার হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ