‘এবিভিপির জয় নিয়ে নিশ্চিত হয়েই ছাত্র নির্বাচনের অনুমতি’, দাবি মোহন মাঝির
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: এবিভিপি জয়ের আশ্বাস দেওয়ার পরেই রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। বুধবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এদিন এবিভিপির রাজ্য 

Advertisement

সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। ক্যাম্পাসে এবিভিপির ভোট প্রস্তুতি নিয়ে বিভিন্ন মত সামনে আসছিল। এবিভিপি নেতারা জয়ের আশ্বাস দিতেই ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দিয়েছিলাম। ভোটের ওরা অভূতপূর্ব সাফল্য পেয়েছে। এটাই সংগঠনের শক্তি।’ সম্মেলনে হাজির ছিলেন এবিভিপির জাতীয় সাধারণ সম্পাদক বীরেন্দ্র সিং সোলাঙ্কি। তাঁর কথায়, ‘এই ঐতিহাসিক জয় ওড়িশায় ছাত্র রাজনীতির এক নয়া অধ্যায়ের সূচনা করল।’ প্রসঙ্গত, আট বছর পর ওড়িশার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।