Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিএফ সহ একাধিক দাবিতে রামপুরহাটে নিরাপত্তা কর্মীদের বিক্ষোভ

পিএফ সহ একাধিক দাবিতে রামপুরহাটে নিরাপত্তা কর্মীদের বিক্ষোভ
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: অনিয়মিত বেতনের প্রতিবাদ এবং ইএসআই, পিএফ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার বেসরকারি সংস্থার আধিকারিককে ঘিরে ক্ষোভ জানালেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের সিকিউরিটি কর্মীরা। জানা গিয়েছে, ওই সংস্থার অধীনে ২৯ জন সিকিউরিটি সুপার স্পেশালিটি হাসপাতালের বিল্ডিংয়ে ডিউটি করেন। মাসের নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ার অভিযোগ তাঁদের দীর্ঘদিনের। এছাড়া ইএসআই, পিএফ চালু করা সহ একাধিক দাবি রয়েছে তাঁদের।  প্রায়ই তাঁরা অসেন্তাষ প্রকাশ করেন। যার প্রভাব পড়ে ডিউটিতে। এদিন হাতের কাছে পেয়ে সংস্থার আধিকারিককে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন সিকিউরিটি কর্মীরা। মেডিক্যালের এমএসভিপি পলাশ দাসও ওই সংস্থার কাজকর্মে ক্ষুব্ধ। তিনি বলেন, এই সংস্থাকে নির্বাচন করেছে স্বাস্থ্যভবন। বহুবার ওই সংস্থাকে কর্মীদের সঙ্গে আলোচনায় বসার জন্য বলা হয়েছিল। বহুবার শোকজও করেছি। এদিনই প্রথম কর্মীদের সঙ্গে কথা বলতে এসেছিল সংস্থার লোকজন।  
Advertisement
যদিও সংস্থার পক্ষে সায়নেশ ঘোষ বলেন, ওই কর্মীদের সব দাবি আমরা মেনে নিয়েছি। ওদের ইএসআই আগে থেকেই ছিল। আধারকার্ডের জন্য কয়েকজনের সমস্যা ছিল। সেগুলি ঠিক করে দেওয়া হয়েছে। বেতনও নিয়মিত করা হবে।
সম্পর্কিত সংবাদ