খাড়্গে বাংলায় এলে মানুষ জবাব দেবে: অগ্নিমিত্রা
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আজ, রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের মেগা কর্মসূচি। শনিবার আসানসোলে ছটঘাট পরিদর্শনে এসে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে তীব্র আক্রমণ করলেন রাজ্যে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘মোদিজি দেশবাসীর জন্য কী করেছেন, তা সবাই জানেন। মল্লিকার্জুন খাড়গে বলেছেন না, মোদি জায়েগা, মোদিকা বাপ ভি জায়েগা। মোদিজি কোথাও যাচ্ছেন না। আপনি পশ্চিমবঙ্গে পা রাখতে পারেন কি না দেখুন। অন্য রাজ্যের কথা তো বলতে পারব না। আপনি যদি এখানে পা রাখেন বাংলার মানুষ জবাব দেবে। আমরা তো আপনার ভাষায় কথা বলতে পারব না, বাপ জায়েগা, মা জায়েগা। আমরা এটা বলতে পারি, বাংলা ও ভারতবর্ষের ১৪০ কোটি মানুষ, মা বোনেরা দাঁড়িয়ে রয়েছে। মোদিজি কোথাও যাবেন না।’

Advertisement