Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আইনের শাসন কী, এখন মানুষ বুঝতে পারছে: দিলীপ

আইনের শাসন কী, এখন মানুষ তা বুঝতে পারছে। আর আগামী দিনেও তা দেখতে পাবে।

আইনের শাসন কী, এখন মানুষ বুঝতে পারছে: দিলীপ
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আইনের শাসন কী, এখন মানুষ তা বুঝতে পারছে। আর আগামী দিনেও তা দেখতে পাবে। বৃহস্পতিবার পুরশুড়ায় এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্যের পঞ্চায়েত, কৃষি বিপণন ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন বিকালে তিনি পুরশুড়ায় হুগলি চেম্বার অব কমার্সের একটি সভায় যোগ দেন। পরে সন্ধ্যায় আরামবাগ শহরে রাইস মিল অ্যাসোসিয়েশনের সংবর্ধনা সভাতেও আসেন। তিনি বলেন, সরকার যা বলেছিল তাই করেছে। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে ধরে নিয়ে এসেছে। আমরা যা বলি, তাই করি। যারা আগে ধর্ষণের প্রতিবাদ করছিল, তারা এখন দুষ্কৃতীরা কেন মারা গেল তার প্রতিবাদ করছে। শুধুমাত্র বারুইপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে অতীতে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে, তার সমস্ত কিছুই 

Advertisement

বিচার হবে।
দূষণ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ‘দূষণ বন্ধ করতে হবে। আমরা অনেক জায়গায় নোটিস দিয়েছি। আমরা এব্যাপারে কড়া পদক্ষেপ নেব। প্রধানমন্ত্রী বলেছেন দূষণমুক্ত দেশ করবেন। প্রত্যেক কারখানাকে দূষণের সার্টিফিকেট নিতে হবে। ধীরে ধীরে সবই হবে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলিতে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে তিনি বলেন, হয় পরিষেবা দিতে হবে। নাহলে ইস্তফা দিতে হবে।’ মন্ত্রী এদিন আরামবাগে নার্সিংহোমে চিকিৎসাধীন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারের সঙ্গে দেখা করে খোঁজ নেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ