নয়াদিল্লি: সোমবার পিএম কিষান প্রকল্পের ১৯তম কিস্তির টাকা ছাড়ল মোদি সরকার। এই দফাতেও ২ হাজার টাকা করে পাবেন দেশের ৯.৮ কোটি কৃষক। টাকা সরাসরি জমা পড়বে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
Advertisement
কিস্তির টাকা ছাড়ার আগে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদি লেখেন, এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়েছে। এর ফলে চূড়ান্ত লাভবান হয়েছেন কৃষকরা। দ্রুত এগিয়ে চলেছে দেশের কৃষি ক্ষেত্রও। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি পিএম কৃষান প্রকল্প চালু করে কেন্দ্র। কৃষকদের পরিবার পিছু বছরে ছ’হাজার টাকা করে দেওয়া হয়।



