Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিএইচইর কাজের তদারকিতে নামল ব্লক ও পুলিস প্রশাসন

পিএইচইর কাজের তদারকিতে নামল ব্লক ও পুলিস প্রশাসন
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মুখ্যমন্ত্রী নির্দেশের পর পিএইচই’র কাজ তদারকি করতে নামল ব্লক ও পুলিস প্রশাসন। বুধবার জেলাজুড়েই বিডিও ও সংশ্লিষ্ট থানার ওসি এবং আইসিরা সমীক্ষা করতে বের হন। কোথায় কোথায় পিএইচই’র ট্যাপকল নিয়ে সমস্যা রয়েছে তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি গ্রামের বাসিন্দাদের সঙ্গেও আধিকারিকরা কথা বলেন। গ্রামের বাসিন্দারা ক্ষোভের সঙ্গে জানান, পাইপলাইন থাকলেও ট্যাপ দিয়ে জল পড়ে না।  
Advertisement
যেমন কালীগঞ্জ ব্লকে দেবগ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান বিডিও অঞ্জন চৌধুরী ও থানার আইসি সঞ্জয় রায়। সেখানে কিছু এলাকায় ক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। কারণ সেখানে ট্যাপ থাকলেও  জল পড়ে না বলে জানান বাসিন্দারা। একই ছবি দেখা গিয়েছে কৃষ্ণনগর-১ ব্লকে রুইপুকুর পঞ্চায়েতেও। সেখানে ব্লকের বিডিও রঞ্জন সর্দার পিএইচিই’র কাজ পরিদর্শনে যান। ‘কল আছে জল নেই’ এই সমস্যার কথাও গ্রামবাসীরা প্রশাসনের আধিকারিকদের জানান। এর পাশাপাশি নদীয়া জেলার প্রতিটি ব্লকেই পিএইচই’র কাজের সমীক্ষা চলছে।
সম্পর্কিত সংবাদ