Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলের পুলকারের ধাক্কায় পথচারীর মৃত্যু, জনতার প্রহারে আশঙ্কাজনক গাড়ির চালক

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে চাঞ্চল্যকর ঘটনা। স্কুলের একটি পুলকারের ধাক্কায় মৃত্যু হল পথচারীর। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

স্কুলের পুলকারের ধাক্কায় পথচারীর মৃত্যু, জনতার প্রহারে আশঙ্কাজনক গাড়ির চালক
  • ১৪ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

সংবাদদাতা, মহিষাদল: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে চাঞ্চল্যকর ঘটনা। স্কুলের পুলকারের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, আজ বুধবার সকালে মহিষাদলের একটি বেসরকারি স্কুলের পুলকার গেঁওখালি থেকে পড়ুয়া নিয়ে স্কুলে যাচ্ছিল। সেই সময় মহিষাদল গেঁওখালি রোডের রঙ্গিবসান রেলব্রিজ সংলগ্ন শীতলামন্দিরের কাছে দুর্ঘটনা ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা দেয়। শেখ ফয়জল নামে বছর পঞ্চাশের এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পাশাপাশি এক মহিলাও গুরুতর জখম হন। 

সূত্রের খবর, গাড়ির চালক উত্তেজিত জনতার মারে গুরুতর জখম হয়েছে। তাঁকে তমলুক মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, খারাপ রাস্তা এবং রাস্তা দখল করে থাকা বালি ও স্টোনচিপসের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১৮জন শিশু ছিল। তারা সকলেই সুস্থ রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ