সংবাদদাতা, নাগরাকাটা: কাউন্সিলারদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মন্ত্রী বুলুচিক বড়াইক ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপের কাছে পদত্যাগপত্র পাঠালেন মাল পুরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি। এনিয়ে এলাকায় বিতর্ক শুরু হয়েছে। ভাইস চেয়ারম্যান বলেন, আমি দায়িত্ব পাওয়ার পরই বেশিরভাগ কাউন্সিলার আমাকে সহযোগিতা করছেন না। বোর্ড মিটিংয়ে কোনও উন্নয়নমূলক কাজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। বেশিরভাগ কাউন্সিলারই বোর্ড মিটিংয়ে আসছেন না। দল যেহেতু পুরসভা চালানোর দায়িত্ব দিয়েছিল তাই দলের কাছেই পদত্যাগপত্র পাঠালাম।



