Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পদাতিক এক্সপ্রেসের স্টপের দাবি

পদাতিক এক্সপ্রেসের স্টপের দাবি
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: পদাতিক এক্সপ্রেসের স্টপেজ সহ নানা দাবিতে বৃহস্পতিবার কোচবিহার জেলার জামালদহ-গোপালপুর রেল স্টেশনের স্টেশন মাস্টারকে স্মারকলিপি প্রদান করা হল। এসইউসির যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইও-র পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের জামালদহ-ধূলিয়া আঞ্চলিক কমিটির সম্পাদক বিশ্বজিৎ অধিকারী বলেন, পদাতিক এক্সপ্রেসের স্টপেজ চালু করা, লোকাল ট্রেনগুলি সময়মতো চালানো, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ কামরা চালু করা সহ একাধিক দাবি রাখা হয়েছে। জামালদহ-গোপালপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার বলরাম মিশ্র বলেন, দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।
Advertisement
সম্পর্কিত সংবাদ