Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পড়ুয়াদের সঙ্গে সেরা মায়েদের সংবর্ধনা নাদনঘাটের স্কুলে

পড়ুয়াদের সঙ্গে সেরা মায়েদের সংবর্ধনা নাদনঘাটের স্কুলে
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়ে উচ্চবিদ্যালয়ে ভর্তি হতে চলেছে স্কুলের ৫০জন পড়ুয়া। ওই পড়ুয়াদের সংবর্ধিত করল নাদনঘাট থানার মিনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় কর্তৃপক্ষ। সেইসঙ্গে সেরা মায়েদের সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার ৫০জন পড়ুয়া ও ১৮জন মায়ের হাতে স্মারক ও শুভেচ্ছাপত্র তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা। ওই বিদ্যালয়ে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ২৬১। এবার পঞ্চম শ্রেণি থেকে ৫০জন পড়ুয়া ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়ে উচ্চবিদ্যালয়ে চলে যাচ্ছে। এদিন তাদের বিদায় সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া, যেসব মায়েরা সন্তানদের পড়াশোনার বিষয়ে বিদ্যালয়ে নিয়মিত খোঁজখবর নেন-এমন ১৮জনকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন পড়ুয়াদের মিড-ডে মিলে অন্য খাবারের সঙ্গে ছিল মায়েদের হাতে বানানো পিঠেপুলি। প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন, বিদ্যালয়ে বেশিরভাগ পড়ুয়া গরিব পরিবারের সন্তান। 
Advertisement
সম্পর্কিত সংবাদ