Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পড়ুয়াদের সচেতন করতে কর্মসূচি

পড়ুয়াদের সচেতন করতে কর্মসূচি
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ট্রাফিক আইন সম্পর্কে স্কুল পড়ুয়াদের সচেতন করতে উদ্যোগী জেলা প্রশাসন ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। বৃহস্পতিবার শিলিগুড়ি বয়েজ হাইস্কুলে ট্রাফিক পুলিসের উদ্যোগে আয়োজিত হল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। কর্মসূচিতে পড়ুয়ারা ছাড়াও অভিভাবক, শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আগামীতে পড়ুয়ারা গাড়ি, বাইক চালালে কী কী আইন মানতে হবে, সেই সম্পর্কে সচেতন করা হয়। পরবর্তীতে স্কুল পড়ুয়াদের জন্য ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ