Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পড়ুয়াদের নেশার সামগ্রী নয়

পড়ুয়াদের নেশার সামগ্রী নয়
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: গায়ে স্কুলের ইউনিফর্ম। মাঠে বসে দিব্যি চলছে ধূমপান। এমনকি জড়িয়ে পড়ছে তামাকজাত দ্রব্য সহ অন্যান্য নেশায়। অভিযোগ, ধূপগুড়ির এক শ্রেণির দোকানদার শহরের স্কুল চত্বরের আশেপাশে দিব্যি বিক্রি করছে এই নেশাজাত দ্রব্য। অথচ নিয়ম অনুয়ায়ী স্কুলের আশেপাশে নেশাজাত দ্রব্যের দোকান থাকার কথা নয়। শুক্রবার এই নিয়ে স্কুল সংলগ্ন দোকানগুলিতে পড়ুয়াদের কাছে নেশাজাত দ্রব্য বিক্রি না করার অনুরোধ জানায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষে তারাশঙ্কর চক্রবর্তী ও শুভ দে বলেন, আমরা লক্ষ্য করছি, শহরের ফাঁকা জায়গাগুলিতে ইউনিফর্ম পরিহিত পড়ুয়ারা জটলা বেঁধে নেশা করছে। তাই সমস্ত ব্যবসায়ীদের কাছে অনুরোধ, তারা যেন পড়ুয়াদের নেশাজাত দ্রব্য বিক্রি না করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ