Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পড়ুয়াদের নেশায় আসক্তি রুখতে শিক্ষকদের অনুরোধ অনুব্রতর

পড়ুয়াদের নেশায় আসক্তি রুখতে শিক্ষকদের অনুরোধ অনুব্রতর
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: পড়ুয়ারা যাতে নেশায় আসক্ত না হয়, সেই বিষয়টি দেখার জন্য শিক্ষকদের অনুরোধ করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার সিউড়িতে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সিউড়ি-১ ব্লক ও পুর এলাকার সদস্যদের নিয়ে সম্মেলন আয়োজিত হয়েছিল। সেখানে অনুব্রতবাবু ছাড়াও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুলের আড়াইশোর বেশি শিক্ষক-শিক্ষিকা সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুব্রতবাবু বলেন, এখন অনেক ছেলেরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। শিক্ষক-শিক্ষিকাদের কাছে অনুরোধ, আপনারা বিষয়টি দেখুন। আপনারাই এই পড়ুয়াদের সঠিক পথে ফিরিয়ে আনতে পারবেন। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে দেদার নেশার সামগ্রী বিক্রির অভিযোগ বারবার উঠেছিল। পড়ুয়াদের মধ্যে নেশায় আসক্তি বাড়ছিল। তার মোকাবিলা করার জন্য এবার শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বললেন জেলা তৃণমূল সভাপতি।
Advertisement
সম্পর্কিত সংবাদ