Bartaman Logo
১০ জুন, ২০২৬

পদপিষ্ট হয়ে মৃত ৩

পদপিষ্ট হয়ে মৃত ৩
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মন্দিরের উৎসব চলাকালে মেজাজ হারাল গজরাজ। আতঙ্কে পুণ্যার্থীদের মধ্যে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। এর জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিনজনের। তাঁদের মধ্যে দু’জন মহিলা। আহত ৩০ জনেরও বেশি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে কেরলের কোঝিকোড়ের মনকুলাঙ্গারা মন্দিরে। পুলিস জানিয়েছে, মন্দিরে উৎসব উপলক্ষ্যে শব্দবাজি ফাটানো হচ্ছিল। বাজির আওয়াজে মেজাজ হারায় মন্দির চত্বরে থাকা দু’টি হাতি। তারা দিকশূন্য হয়ে ছোটাছুটি করতে থাকে। তাই দেখে পুণ্যার্থীরা ভয়ে পালানোর চেষ্টা করেন। এই বিশৃঙ্খল অবস্থার মধ্যেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ