Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পদ্মানদী সাঁতরে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ধৃত

পদ্মানদী সাঁতরে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ধৃত
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: পদ্মানদী সাঁতরে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় এক বাংলাদেশি যুবককে পাকড়াও করে বিএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের সীমান্তবর্তী চর পিরোজপুর থেকে বাহুড়া ১১৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। যুবকের নাম হাবিব আলি। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙা গ্রামে। ওই যুবক এদেশে প্রবেশের কোনও বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি। তাকে রঘুনাথগঞ্জ থানার পুলিসের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিস তাকে গ্রেপ্তার করে।
Advertisement
রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক বলেন, প্রাথমিক জেরায় সে স্বীকার করেছে অভাবের তাড়নায় কাজের সন্ধানে সে ভারতে প্রবেশের চেষ্টা করে। অবৈধভাবে অনুপ্রবেশ করার জন্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি যুবক পদ্মানদী সাঁতরে ভারতে সীমারেখা অতিক্রম করে চর পিরোজপুরে চলে আসে। বিষয়টি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখায় নদীপথে টহলরত বিএসএফ জওয়ানদের নজরে আসে। বিএসএফ জওয়ানদের দেখে ওই যুবক জলে ডুব দিয়ে পালানোর চেষ্টা করে। স্পিড বোট নিয়ে পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে বিএসএফ। যুবক পালানোর চেষ্টা করলে স্পিড বোটের ফ্যানের ব্লেডে আঘাতপ্রাপ্ত হয়। যুবকের বাঁ হাত ব্লেডে জখম হয়। পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ধৃতের চিকিৎসা করা হয়।
সম্পর্কিত সংবাদ