Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাড়ুইয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

পাড়ুইয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: মঙ্গলবার পাড়ুই থানার কসবা পঞ্চায়েতের মালাগ্রামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সুমন ঘোষ(২৫)। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সুমন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। তিনি কয়েক লক্ষ টাকা হেরে যান। অনেকের কাছে তাঁর বিপুল টাকা ধার হয়। পাওনাদারদের তাগাদা সামলাতে না পেরে তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। মৃতের বাবা প্রসাদ ঘোষ বলেন, অনলাইন জুয়ায় এভাবে ছেলে প্রাণ হারাবে ভাবতে পারছি না। আমার পরিবার শেষ হয়ে গেল।
Advertisement
সম্পর্কিত সংবাদ