Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুড়ে গেল বিধবার ঘর  

পুড়ে গেল বিধবার ঘর
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: শনিবার গভীর রাতে আগুনে পুড়ে গেল এক বিধবার ঘর। হরিশ্চন্দ্রপুর থানার ধরমপুর গ্রামের ঘটনা। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রৌশনা বেওয়ার একমাত্র ঘরটি। শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে বলে জানান ক্ষতিগ্রস্ত মহিলা। দাউ দাউ করে ঘর জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিধবা এখন পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ