Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাচারের আগেই ১০টি গোরু উদ্ধার

পাচারের আগেই ১০টি গোরু উদ্ধার
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: পাচারের আগেই ১০টি গোরু উদ্ধার করল শীতলকুচি থানার পুলিস। রবিবার রাতে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি ও লালবাজার পঞ্চায়েত থেকে ওই গোরুগুলি উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, লালবাজার থেকে ছ’টি গোরু উদ্ধার হয়েছে। পুলিসের উপস্থিতি টের পেয়ে গোরুগুলি 
Advertisement
রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ছোট শালবাড়ি থেকে চারটি গোরু সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোরুগুলি হাঁটা পথে নিয়ে যাওয়া হচ্ছিল। 
এবিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, গোরুগুলি খোঁয়াড়ে রাখা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিস বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে।
সম্পর্কিত সংবাদ