Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাচারের আগে রেশনের ২২ বস্তা চাল আটক

পাচারের আগে রেশনের ২২ বস্তা চাল আটক
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের কালদিঘি এলাকায় রেশনের চাল পাচার আটকাল পুলিস। গোপন সূত্রের খবর পেয়ে কালদিঘি এলাকায় অভিযানে নামে গঙ্গারামপুর থানার পুলিস। কালদিঘি রেশন ডিলার ওমপ্রকাশ কানুর দোকান থেকে কিছুটা দূরে ২২ বস্তা চাল উদ্ধার হয়েছে। রেশন দোকানের কর্মচারী উজ্জ্বল বর্মন রেশন দোকান থেকে চালের বস্তা বিক্রির জন্য অন্যত্র নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। পুলিস যেতেই অবশ্য পালিয়ে যায় পাচারকারিরা। 
Advertisement
গঙ্গারামপুর থানার পুলিস ২২ বস্তা রেশনের চাল বাজেয়াপ্ত করেছে। রেশনের চাল কার কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তার তদন্তে নেমেছে পুলিস। জেলা খাদ্য নিয়ামক ফুরবি ভুটিয়া বলেন, বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রেশন ডিলার ওমপ্রকাশ কানু বলেন, কালদিঘি এলাকায় আমি অতিরিক্ত রেশন বণ্টনের কাজ পেয়েছি। আমি চিকিৎসার জন্য কলকাতায় রয়েছি। বিষয়টি শুনেছি। 
সম্পর্কিত সংবাদ