Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাচারের আগে কাঁকসায় ২০০টি পাহাড়ী টিয়া উদ্ধার

পাচারের আগে কাঁকসায় ২০০টি পাহাড়ী টিয়া উদ্ধার
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কাঁকসায় পাখি পাচার রুখল বনদপ্তর। ঝাড়খণ্ড থেকে পাখি পাচার করা হচ্ছিল বর্ধমানে। মঙ্গলবার সন্ধ্যায় কাঁকসা থানার বাঁশকোপা টোলপ্লাজায় বনদপ্তরের যৌথ টিম অভিযান চালায়। একটি বাস থেকে ২০০টি অ্যালেকজেন্ড্রিয়া প্যারাকিট নামে পাহাড়ী টিয়া উদ্ধার হয়েছে। প্রতিটি পাখি চোরাবাজারে দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে খবর আসে জামতাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ পাখি বর্ধমানে পাচার করা হবে। সেই মতো দুর্গাপুর, বর্ধমান ও পাঞ্চেত ফরেস্ট ডিভিশনকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। বনদপ্তর জানতে পারে, বোকারো থেকে কালকাতাগামী বাসে করে পাখিগুলি পাচার করা হবে। সেই মতো বিভিন্ন জায়গায় বনদপ্তরের টিম বাসটিকে ধরার জন্য ফাঁদ পাতে। বাঁশকোপা টোলপ্লাজাতে গাড়ি থামতেই অভিযান শুরু হয়। গ্রেপ্তার করা হয় বর্ধমানের আলুডাঙার দুই বাসিন্দাকে। এছাড়াও বাসের চালক ও কনডাক্টরকে গ্রেপ্তার করা হয়। ডিএফও সঞ্চিতা শর্মা বলেন, বাসটিকে আটক করা হয়েছে। নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত চলছে।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ