সংবাদদাতা, হলদিবাড়ি: বাংলাদেশে পাচারের আগে দু’টি গোরু উদ্ধার করলেন বিএসএফ-এর ১৫ নম্বর ব্যাটালিয়নের খালপাড়া বিওপির জওয়ানরা। রবিবার ভোরে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের খালপাড়া দিয়ে পাচারকারীরা বাংলাদেশে গোরু পাচারে নিয়ে যাচ্ছিল। সেসময় বিএসএফ জওয়ানরা তাঁদের ধরতে গেলে পাচারকারীরা গোরু নিয়ে চম্পট দেয়। এরপর গোরু দুটিকে উদ্ধার করে পালপাড়া বিওপিতে নিয়ে আসা হয়।



