Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিচের ড্রামের আড়ালে গোরু পাচারের চেষ্টা রুখল পুলিস

পিচের ড্রামের আড়ালে গোরু পাচারের চেষ্টা রুখল পুলিস
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: পিচের ড্রামের আড়ালে অভিনব কায়দায় গোরু পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিস। গোপন সূত্রের ভিত্তিতে রাজগঞ্জ থানার পুলিস অভিযানে নেমে গোরু সহ লরি চালককে আটক করে। বুধবার সকালে শিলিগুড়ি জলপাইগুড়ি সড়কের রাজগঞ্জের বন্ধুনগর সংলগ্ন এলাকায় একটি পিচের ড্রাম বোঝাই লরি আটক করে পুলিস। তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৫টি গোরু উদ্ধার হয়। একটি গোরু মৃত অবস্থায় ছিল। এই ঘটনায় চালককে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম সহিদুল ইসলাম। সে অসমের বাসিন্দা। এই বিষয়ে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, বুধবার সকালে পিচের ড্রাম বোঝাই লরি আটক করা হয়। তল্লাশি চালিয়ে ১৫টি গোরু উদ্ধার হয়। যার মধ্যে একটি মৃত অবস্থায় ছিল। এই ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। বিহার থেকে অসমের উদ্দেশ্য গোরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ