Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পিছিয়ে গেল বাগানের বৈঠক

পিছিয়ে গেল বাগানের বৈঠক
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্লাব সচিব অসুস্থ। তাই পিছিয়ে গেল মোহন বাগানের কার্যকরী সমিতির মিটিং। সূত্রের খবর, শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন সচিব দেবাশিস দত্ত। মুখের সংক্রমণে শয্যাশায়ী তিনি। এমন অবস্থায় বৈঠক পিছিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না। বিবৃতি দিয়ে তা জানিয়েও দেওয়া হয়।
Advertisement
এই বছরে মোহন বাগানের নির্বাচন হওয়ার কথা। তা নিয়ে কয়েকদিন আগেই উত্তপ্ত হয় বার্ষিক সাধারণ সভা। জট কাটাতে কার্যকরী সমিতির সভার দিকে তাকিয়ে ছিলেন সদস্যরা। আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ