Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পচাগলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

পচাগলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: বুধবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার ভানুকুমারী ২ গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর নাকারখানা এলাকায়। স্থানীয় বাসিন্দা বিনয় লায়েক বলেন, প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরে এসে দেখি ঝোপের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে পুলিস এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। দেহটি ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যালে পাঠিয়ে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ