Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচ সদস্য

পাঁচ সদস্য
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বলদু এফজিএসভি জুনিয়র মাদ্রাসার পরিচালন সমিতি গঠনে পাঁচজন অভিভাবক সদস্য মনোনীত হলেন। দীর্ঘদিন ধরে পরিচালন সমিতি না থাকায় অচলাবস্থা তৈরি হয়েছিল মাদ্রাসায়। জেলা সংখ্যালঘু দপ্তর থেকে ১৪ জনের পরিচালন সমিতি গঠনের নির্দেশ আসে। মাদ্রাসায় অভিভাবকের সংখ্যা ৩৩ জন। তার মধ্যে ১৪ জন পরিচালন সমিতি গঠনে উপস্থিত হয়েছিলেন। সর্বসম্মতিতে পাঁচজনকে বেছে নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ