Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচ পরিবারের ৮টি ঘর পুড়ল মারুগাঁওয়ে

পাঁচ পরিবারের ৮টি ঘর পুড়ল মারুগাঁওয়ে
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: শুক্রবার দুপুরে ইসলামপুরের গাইসাল-১ পঞ্চায়েতের মারুয়াগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৫টি পরিবারের ৮টি কাঁচাঘর ভস্মীভূত হয়েছে। ইসলামপুর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন লাগার কারণ জানা যায়নি। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
Advertisement
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে দেখা যায়, মহম্মদ জলিলের ঘরে আগুন লেগেছে। স্থানীয়রা নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষনে ৮টি ঘর প্রায় ভস্মীভূত হয়ে যায়। দমকল কর্মীরা পৌঁছনোর আগে স্থানীয়দের চেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, দমকল দেরিতে গিয়েছে। তবে ইসলামপুর দমকল কেন্দ্রের স্টেশন অফিসার সুধীর টপ্পো বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গিয়েছি। কিন্তু, পাটকাঠির ঘর ছিল। তা পুরতে বেশী সময় লাগে না। আমাদের এক গাড়ি জল ব্যবহার করতে হয়েছে। 
স্থানীয় জেলাপরিষদ সদস্য ফারহাদ বানুর স্বামী জাভেদ আখতার এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে দেখা করেন। জাভেদ বলেন, আমি বিডিও অফিসে কথা বলেছি। বিডিও অফিস থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রান সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে। 
ক্ষতিগ্রস্ত ইসরত খাতুন বলেন, আমি ধান কাটতে গিয়েছিলাম। খবর পেয়ে ছুটে আসি। কিন্তু ততক্ষণে সব পুড়ে যায়। টাকাপয়সা, সোনা ও রূপোর অলঙ্কার সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই। 
সম্পর্কিত সংবাদ