Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচ লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগে কালনায় গ্রেপ্তার ১

পাঁচ লক্ষাধিক টাকা তছরুপের অভিযোগে কালনায় গ্রেপ্তার ১
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: পাঁচ লক্ষাধিক টাকা আর্থিক তছরুপের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিস। ধৃতের নাম অভিজিৎ ঘোষ। বাড়ি কালনা শহরের জাপটপাড়ায়। বৃহস্পতিবার ধৃতকে কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, কালনা শহরের এক সিমেন্ট ডিস্ট্রিবিউটর ও ইমারতি সামগ্রী ব্যবসায়ীর কাছে কাজ করত অভিজিৎ। ক্রেতাদের ধার নেওয়া টাকা তুলত সে। সম্প্রতি ওই ব্যবসায়ী হিসেব মেলাতে গিয়ে ও ধারে নেওয়া ক্রেতাদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন, ক্রেতারা অভিজিতের কাছে পাওনা টাকা শোধ করে দিয়েছেন। অথচ অভিজিৎ তার হিসাব দেখায়নি। এরপরই অভিজিতের কাছে হিসাব মতো টাকা চাইলে সে দিতে অস্বীকার করে। এরপরই ব্যবসায়ী কয়েক লক্ষ টাকা তছরুপের ঘটনায় অভিজিতের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্ত করে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করে।   
Advertisement
সম্পর্কিত সংবাদ