Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচ কিমি ভাঙা রাস্তায় প্রতিপদে দুর্ভোগ ভেটাগুড়ির বাসিন্দাদের

পাঁচ কিমি ভাঙা রাস্তায় প্রতিপদে দুর্ভোগ ভেটাগুড়ির বাসিন্দাদের
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দেওয়ানহাট: সংস্কারের অভাবে বছরের পর বছর ধরে বেহাল হয়ে রয়েছে দীর্ঘ পাঁচ কিমি রাস্তা। দিনহাটা-১ ব্লকের ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতের মাষানপাট থেকে ছোটধাম পর্যন্ত রাস্তার মধ্যে থাকা দু’টি কালভার্টও ভেঙে আছে। ফলে সমস্যায় পড়েছেন এই রাস্তা দিয়ে চলাচল করা ভেটাগুড়ি-২ পঞ্চায়তের কয়েক হাজার বাসিন্দা। গ্রামবাসীরা রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। যদিও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা নিয়ে জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করা হবে।  স্থানীয়রা বলেন, ভোট আসে ভোট যায়। কিন্তু বেহাল রাস্তার হাল ফেরে না। প্রতিবারই মেলে শুধু প্রতিশ্রুতি। এই রাস্তা দিয়ে শুধু ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারাই যে যাতায়াত করেন, এমন নয়। পার্শ্ববর্তী হাঁড়িভাঙা, পাটছাড়া গ্রাম পঞ্চায়তের প্রচুর মানুষ এই রাস্তা ব্যবহার করে। কৃষিপণ্য নিয়ে দেওয়ানহাট, ভেটাগুড়ি হাটে বিক্রির জন্য নিয়ে আসেন চাষিরা। তাছাড়া দেওয়ানহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অল্প সময়ে যাওয়ার জন্য হাঁড়িভাঙা, পাটছড়া, পুষানারডাঙা, সাহেবেরহাটের প্রচুর মানুষ রাস্তাটি ব্যবহার করে। 
Advertisement
বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়তের প্রধান প্রিয়াঙ্কা দে সরকার। তিনি বলেন, রাস্তাটি খারাপ হয়ে আছে, এটা ঠিক। কিন্তু অত বড় রাস্তা সংস্কার করার মতো অর্থ গ্রাম পঞ্চায়ত কর্তৃপক্ষের নেই। রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় এমএলএ, এমপি, জেলা পরিষদের সদস্যের সঙ্গে যোগাযোগ করব। 
সম্পর্কিত সংবাদ